ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার

১৮ থেকে ৬০ বছর বয়সী বাংলাদেশি নাগরিকের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এটি প্রবর্তন হলে ১৮ বছর বয়সী একজন নাগরিক যদি মাসে ১ হাজার টাকা করে চাঁদা দেয় এবং ৬০ বছর বয়স পর্যন্ত চলমান রাখে তাহলে অবসরের পর প্রতি মাসে সে ৬৪ হাজার ৭৭৬ টাকা করে পেনশন পাবেন।


যদি ৩০ বছর বয়সে চাঁদা দেওয়া শুরু করেন এবং তা ৬০ বছর পর্যন্ত তা অব্যাহত রাখে, তাহলে অবসরের পর প্রতি মাসে ১৮ হাজার ৯০৮ টাকা করে পেনশন পাবেন বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছে। তিনি বলেন, চাঁদা দেওয়ার পরিমাণ ও মেয়াদকালের উপর পেনশন ভাতার পরিমাণ নির্ভর করবে।


বুধবার (২৩ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে প্রস্তাবিত ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’র বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।


এর আগে, গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ বিষয়ে প্রণীত কৌশলপত্রের ওপর অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার একটি উপস্থাপনা তুলে ধরেন।


অর্থমন্ত্রী বলেন, ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট বক্তৃতায় সর্বজনীন পেনশন পদ্ধতি চালুর সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অভিজ্ঞতা, বাংলাদেশের প্রেক্ষাপট এবং সক্ষমতা বিবেচনায় নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের জন্য একটি কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। সম্প্রতি কৌশলপত্রটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি কিছু নির্দেশনা দিয়েছেন।


সেই নির্দেশনাগুলো অন্তর্ভুক্ত করে শিগগিরই একটি সর্বজনীন পেনশন আইন প্রণয়ন করা হবে। আইন প্রণয়ন হলে একটি পূর্ণাঙ্গ রূপরেখা পাওয়া যাবে। এটি নিয়ে আমরা এখন কাজ করছি।

ads
ads
ads

Our Facebook Page

↑